এখানে বিজ্ঞাপ দিন

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪

MS Word –এর প্রয়োজনীয় কিছু শর্টকাট

আজ আপনাদের জন্য নিয়ে এলাম MS Word –এর প্রয়োজনীয় কিছু শর্টকাট। যারা Computer ব্যবহার করেন তারা  MS Word -এর সাথে কমবেশি পরিচিত আছেন তবে নতুদের জন্য অনেক কাজে দিবে। অন্যদের জন্য আবার চোখ বুলানো ভালো। তাছাড়া Keyboard শর্টকাট জানা থাকলে আপনার কাজের গতি আরও বাড়াতে পারবেন। নীচে প্রয়োজনীয় কিছু শর্টকাট দেওয়া হল বিস্তারিত শর্টকাট পাওয়ার জন্য অপেক্ষা করুন এবং ভিজিট করতে থাকুন livehelpbd24.blogspot.com

Ctrl+A = সিলেক্ট অল।
Ctrl+B = টেক্সট বোল্ড।
Ctrl+C = কোনো কিছু কপি করা।
Ctrl+D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
Ctrl+E = সেন্টার এলাইনমেন্ট করা।
Ctrl+F = কোনো শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা।
Ctrl+H = রিপ্লেস কমান্ড।
Ctrl+I = টেক্সট ইটালিক।
Ctrl+J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা।
Ctrl+K = হাইপারলিংক তৈরি করা।
Ctrl+L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা।
Ctrl+M = ইনভেন্ট দেওয়ার জন্য।
Ctrl+N = নতুন কোনো ডকুমেন্ট খোলার জন্য।
Ctrl+O = আগে তৈরি করা কোনো ফাইল খোলার জন্য।
Ctrl+P = ডকুমেন্ট প্রিন্ট।
Ctrl+Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
Ctrl+R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা।
Ctrl+S = ফাইল সেভ।
Ctrl+T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
Ctrl+U = টেক্সট আন্ডারলাইন।
Ctrl+V = টেক্সট পেষ্ট করার জন্য।
Ctrl+W = ফাইল বন্ধ করার জন্য।

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

৬টি অভ্যাস চিরতরে বন্ধ করবে চুল পড়া

চুল পড়া একটি সাধারণ সমস্যা চুল পড়া বন্ধের জন্য বাজারের চটকদার বিজ্ঞাপন না দেখে যদি ৬টি অভ্যাস রপ্ত করেন তাহলে চিরতরে বন্ধ হবে আপনার চুল পড়া

চিরুনি দিয়ে আঁচড়ান
দিনে কমপক্ষে ৫০ বার চিরুনি দিয়ে চুল আচঁড়ে নিন। এতে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বেড়ে যাবে। রক্ত সঞ্চালন ভালো হলে চুল পড়া বন্ধ হবে এবং চুল খুব দ্রুত বড় হবে। প্রতিদিন অবশ্যই ঘুমাতে যাওয়ার ১০ মিনিট আগে চুল ভালোমতো আচড়ে ঘুমাবেন। তবে ভেজা চুল আঁচড়াবেন না
ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন
গোসলের সময় মাথায় অবশ্যই ঠাণ্ডা পানি ব্যবহার করুন। শ্যাম্পু করার সময় আগে ঠাণ্ডা পানি দিয়ে চুল ভিজিয়ে তারপর শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। ঠাণ্ডা পানি ব্যবহার করলে মাথার ত্বকের পোরগুলো ছোট হয়ে আসে এবং রক্ত সঞ্চালন বেড়ে যায় ফলে চুলের গোড়া আপনাআপনি শক্ত হয় এবং চুল পড়া বন্ধ হয়

ম্যাসাজ করুন
সপ্তাহে একদিন বাসায় অথবা সেলুনে কিংবা পার্লারে গিয়ে ৩০ মিনিট মাথার ত্বক ম্যাসাজ করুন। ম্যাসাজ করলে রক্তসঞ্চালন বেড়ে যায়, ফলে চুলের গোড়া শক্ত হয়

তেল দিন
সপ্তাহে দুইদিন অবশ্যই চুলে তেল দিন। এতে চুল তার প্রয়োজনীয় পুষ্টি পাবে। তেল দিলে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল ঝরঝরে হবে

চুল বেধে ঘুমান
প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই চুল বেধে ঘুমাবেন। চুল আলগা থাকলে বালিশের সঙ্গে ঘষা লেগে চুলের আগা রুক্ষ হয়ে যায় এবং ফেটে যায়

প্রোটিন সমৃদ্ধ খাদ্য তালিকা                                                
আপনার খাদ্য তালিকায় নিয়মিত মাছ, মাংস এবং আমিষ জাতীয় খাবার রাখুন। এসব খাবার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং চুলের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে চুল পড়া বন্ধ করে

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪

যে ৫টি অভ্যাস আপনাকে অসুস্থ করে তুলছে প্রতিদিন !

কথায় বলে মানুষ অভ্যাসের দাস’! আসলে কিন্তু অনেকটাই তাই। কেননা প্রতিদিন আমরা না জেনে অভ্যাসবশত করে ফেলি অনেক কিছুই। বুঝতেও পারি না এর সুদূর প্রসারী ফলাফল আমাদের জন্য ভালো হবে, নাকি খারাপ। আমরা অনেকেই কিছু কাজ অভ্যাসে পরিনত করে নিয়েছি যা আমাদের স্বাস্থ্যের জন্য প্রচণ্ড হানিকারক। আপনি অনেক স্বাস্থ্য সচেতন, তারপরও অসুখ বিসুখে ভুগছেন? তাহলে এই অভ্যাসগুলো বদলে ফেলুন। কারণ স্বাস্থ্য রক্ষায় অনেক বেশী সচেতন হওয়ার পরও এই অভ্যাস গুলোই প্রতিদিন আপনাকে করে তুলছে অসুস্থ



পায়ের ওপর পা তুলে বসা (ক্রসড লেগ)
পায়ের ওপর পা তুলে বসার অভ্যাস প্রায় সকলেরই আছে। কিন্তু এটা একটি খারাপ অভ্যাস। কারণ পায়ের ওপর পা তুলে বসে থাকা উচ্চ রক্ত চাপের জন্য দায়ী। টানা ৩০ মিনিট পায়ের ওপর পা তুলে বসে থাকলে সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্ত চাপ অনেক বেশী বৃদ্ধি পায়। ফলে উচ্চ রক্তচাপ সংক্রান্ত রোগের সম্ভাবনা বাড়ে। পায়ের ওপর পা তুলে বসবেন না ১০ থেকে ১৫ মিনিটের বেশী।

বেশী টাইট করে বেল্ট পরা
ভুঁড়িকে চাপিয়ে রাখার জন্য অনেকেই বেশী টাইট করে বেল্ট পরেন। কিন্তু এতে আপনার অ্যাসিডিটি হবার সম্ভাবনা বাড়ে। কারণ বেশী টাইট করে বেল্ট পরলে পেটে চাপ পরার ফলে হজমে সমস্যা হয়। বেল্ট একটু ঢিলে করে পরার অভ্যাস করুন।

পা একদম সোজা করে দাঁড়ানো
অনেকেই আছেন যাদের কাজের প্রয়োজনে দাঁড়িয়ে কাজ করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। অনেকেই পা একদম সোজা করে দাঁড়িয়ে থাকেন। এতে হাঁটুতে অনেক চাপ পড়ে। এই অভ্যাসটি আপনার হাঁটুকে করে ফেলবে অনেক দুর্বল বেশী বয়স হবার আগেই। এছাড়াও অল্প বয়সে বাতের ব্যথার জন্য দায়ী আপনার এই অভ্যাসটি। অনেক সময় দাঁড়াতে হলে কিছুটা পা বাঁকা করে দাঁড়াবেন। যাতে হাঁটুর ওপরে চাপ বেশী না পড়ে।

উপুড় হয়ে শোয়া
অনেকেরই উপুড় হয়ে শোয়ার অভ্যাস আছেঅনেকে ভাবেন উপুড় হয়ে শুলে পেট কমবে। এটা সম্পূর্ণ ভুল ধারনা। উপুড় হয়ে শুলে মাথা বাঁকা করে রাখতে হয়। এতে ঘাড়ে চাপ পড়ে। এবং মস্তিষ্কে রক্ত চলাচলে সমস্যা হয়। উপুড় হয়ে শোয়া বন্ধ করুন।

ঘুম থেকে উঠেই আড়মোড়া ভাঙ্গা
বেশীরভাগ মানুষ ঘুম থেকে জেগে শুয়ে বা উঠে বিছানায় বসেই আড়মোড়া ভাঙেন। অনেকের তো ঘুমই ভাঙ্গে না এই কাজটি না করলে। কিন্তু আজকে থেকে এই অভ্যাসটি বদলে ফেলুন। কারণ দীর্ঘক্ষণ শুয়ে থেকে উঠে বসেই আড়মোড়া ভাঙলে মেরুদণ্ডের ওপর হঠাৎ করে বেশী চাপ পড়ে। এতে করে মেরুদণ্ডে ব্যাথা ও ঘাড়ে ব্যাথার সমস্যা শুরু হয়। আড়মোড়া যদি ভাঙতেই হয় তবে উঠে খানিকক্ষণ বসে নিন। অথবা কিছু কাজ যেমন দাঁত ব্রাশ করার মত কাজ শেষ করে আড়মোড়া ভাঙুন।